বুড়িচংয়ে সপ্তাহ ব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুভ উদ্বোধন
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" এই স্লোগানকে সামনে রেখে ০৮-১৪ জুন, ২০২৪ সারাদেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলা ভূমি অফিস ও সকল ইউনিয়ন ভূমি অফিসে পালিত হচ্ছে ভূমিসেবা সপ্তাহ ২০২৪। গত শনিবার (৮ জুন) উপজেলা ভূমি অফিসে ভূমিসেবা সপ্তাহের সার্বিক কর্মকাণ্ডের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক। উপজেলা ভূমি অফিসের চত্তরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপজেলা ভূমি অফিসে নাগরিকের দ্রুত ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রকার সেবা যেমন নামজারির আবেদন, মিস কেস দায়ের, শুনানি, খতিয়ানের নকল প্রদান, খাজনা প্রদান ইত্যাদির জন্য স্থাপন করা হয়েছে বিশেষ বুথ। উপজেলা ভূমি অফিস সুত্রে জানা যায়- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছেন এবং এ লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্ত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। এসময় উপজেলা ভূমি কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ