কেশবপুর ভূমি ও গৃহহীন ৮০টি পরিবার পেলেন প্রধানমন্ত্রী'র উপহারের ঘর।
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ
কেশবপুরে ভূমি ও গৃহহীন ৮০টি পরিবার পেলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। মঙ্গলবার (১১ জুন-২৪) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদ উপহার হিসেবে ভূমি ও গৃহহীনদের জমির দলিলসহ বাড়ি হস্তান্তরের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘরেই এবার ঈদের আনন্দ মেতে উঠবেন তারা।
কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক নির্মিত কেশবপুর আলতাপোল আশ্রায়ন কেন্দ্রের ৮০টি পরিবারের মাঝে নতুন ঘর এবং দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তুহিন হোসেন, সহকারী কমিশনার(ভূমি) জনাব মোঃ তানভীর হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনসহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমূখ। উপস্হিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান, সাংবাদিক ও সুধীবৃন্দ।
উল্লেখ্য, আলতাপোল আশ্রয়ন প্রকল্পের পুরাতন জরাজীর্ণ সিআইসিটি ব্যারাকের স্থলে সেমিপাকা ৮০ টি একক গৃহনির্মাণের জন্য ২০২৩ সালের ৯ নভেম্বর ২ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়। ইতোমধ্যে ৮০টি ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। পূর্বের সুবিধাভোগি পরিবারের মধ্যে ৩৯ টি পরিবার অবস্থান করছেন। অবশিষ্ট ৪১টি পরিবার অবস্থান না করায় তাদের বন্দোবস্ত বাতিল পূর্বক নতুনভাবে ৪১ টি পরিবারে অনুকুলে বন্দোবস্তো প্রদান করা হয়। প্রত্যেক পরিবারকে ২শতাংশ জমির দলিল-সহ নামজারির কপি বুঝে দেওয়া হয়।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ