চিরিরবন্দরে নতুন ইউনিফর্ম ও সরঞ্জামাদি পেলেন ১১৭ গ্রাম পুলিশ

চিরিরবন্দরে নতুন ইউনিফর্ম ও সরঞ্জামাদি পেলেন ১১৭ গ্রাম পুলিশ
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নের ১১৭ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে নতুন ইউনিফর্ম ও সরঞ্জামাদি বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এতে যথাযথ দায়িত্ব পালনে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সরঞ্জামাদি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার একে. এম শরীফুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এ সমস্ত উপকরণাদি বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর অফিসার ইনচার্জ ( ওসি) আবুল হাসনাত খান। এ সময় উপস্থিত সদস্যদেরকে বিভিন্ন নির্দেশনাও প্রদান করেন প্রশাসনের এই কর্মকর্তা।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান