শিবপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে নরসিংদীর শিবপুর উপজেলার পাঁচ শতাধিক অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ ইং জুন শনিবার বিকেলে শিবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব। প্রধান অতিথি বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোহসীন নাজির, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু ও চিনি। প্রধানমন্ত্রীর এসব ঈদ উপহার পেয়ে খুশি উপকারভোগীরা।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন