দিনাজপুর ফুলবাড়ীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ,স্বামী শাশুড়ী আটক
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে আরিফা খাতুন (৩২) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠছে ও ওই গৃহবধুর স্বামী ও শাশুড়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহত গৃহবধু আরিফা খাতুনের পিতা ছাইদুল ইসলাম বাদি হয়ে শনিবার সকাল ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। নিহত গৃহবধু আরিফা খাতুন ফুলবাড়ি উপজেলার চকচকা গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী। কয়েক বছর আগে সাইদুল ইসলাম চিরিরবন্দর উপজেলা ১০ নং পুনটি্ ইউনিয়নের কেশবপুর গ্রামের ছাইদুল ইসলামের মেয়েকে বিয়ে করেন । পুলিশের হাতে আটককৃতরা হলেন চকচকা গ্রামের মৃত ময়েজ দ্দিনের ছেলে নিহত আরিফা খাতুর স্বামী সাইদুল ইসলাম (৩৮) ও মৃত ময়েজ উদ্দিনের স্ত্রী নিহত আরিফা খাতুনের শাশুড়ী জাহেদা বেগম (৫৭)। শনিবার সকালে তাদের নিজ বাড়ী থেকে আটক করা হয়। ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধুর পিতার দায়েরকৃত এজাহারের ভিত্তিতে নিহত গৃহবধুর স্বামী ও শাশুড়ীকে আটক করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান