চলতি মাস থেকেই মালয়েশিয়ার শ্রমবাজার উম্মুক্ত
চলতি জুন মাস থেকেই মালয়েশিয়ায় নতুন সিন্ধান্ত অনুসারে বাংলাদেশি কর্মী যাওয়া শুরু করবে। গতকাল ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পর এ সিন্ধান্তের কথা জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ। বৈঠকের উদ্দেশ্য করে গত বুধবার রাতে ঢাকায় আসেন বৈদেশিক মন্ত্রী সারাভান।
গতকাল বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে শুরু হয় যৌথ ওয়ার্কিং বৈঠক । এতে দুই দেশের মন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন। বৈঠক শেষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেন, আমি মন্ত্রী হওয়ার পর ভেবেছিলাম মালয়েশিয়া বাজারে কর্মী পাঠাতে পারবো না। হয়তো ব্যর্থ হয়ে ঘরে ফিরবো। কিন্তৃ আজ এক সমঝোতার মাঝে এসে দাড়িয়েছি।জুনের মধ্যেই মালয়েশিয়া কর্মী পাঠানো শুরু করবো। তারা ৫ বছরে ৫লাখ শ্রমিক নিবে দেশটিতে। এর মধ্যে প্রথম বছরে ২ লাখ এবং প্রত্যেক বছরে ১ লাখ করে নিবে। মন্ত্রী আরো বলেল যে, তাদের চাহিদা অনুযায়ী আমর মনে হচ্ছ তারা প্রথম বছরেই ৫ লাখ কর্মী নিয়োগ দিবে। তিনি আরো বলেন তাদের যে যে সেক্টর বন্ধ আছে তা খুব তাড়াতাড়িই খুলে দিবে। এবং তাদের সিলেকশন মতাবেক ওয়ার্কার নিবে দেশটি। আর এই বাজারে বেতন ধার্য করা হয়েছে ১৫০০ রিংগিত। এবং তাদের সিলেকশন অনুযায়ী মেডিকেল হবে।
অভিবাসন খরচ প্রসঙ্গে মন্ত্রী বলেন, খরচ সমঝোতায় উল্লেখ করা আছে। কিছু অংম বাংলাদেশের প্রান্তে খরচ আছে, তা কর্মীকে বহন করতে হবে। আর বিমান টিকিট থেকে শুরু করে বাদবাকি যাবতীয় খরচ নিয়োগকর্তা বহন করবে। আগের সমঝোতায় বিমান টিকিট একটি ছিল আর এখন আসা-যাওয়া দুটির খরচ নিয়োগকর্তার।
দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি