চিরিরবন্দরে যাত্রী বেশে গলায় ছুরি লাগিয়ে ইজিবাইক সিনতাই!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
ইজিবাইকের যাত্রী সেজে সৈয়দপুর থেকে দেবীগঞ্জ যাওয়ার পথে দিনাজপুরের চিরিরবন্দরের নির্জনে গিয়ে চালককে গলায় ছুরি চালিয়ে মৃত ভেবে ফেলে রেখে ইজিবাইক ছিনতাই করে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় ছি"নতাইয়কারী মোকসেদুল মমিনসহ চোরাই ব্যাটারি ক্রয়কারী দুজনকে গ্রে""প্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে সদর সার্কেল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন।
পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহম্মেদ পিপিএম(বার) এর সার্বিক দিক নির্দেশনায় সদর সার্কেল দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জিন্নাহ আল মামুন এর প্রত্যক্ষ তদারকিতে এবং চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ চিরিরবন্দর থানা এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসারসহ একদল চৌকস পুলিশ সদস্য আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় অজ্ঞাতনামা ব্যাক্তিদের সনাক্তপূর্বক গ্রেফতারের লক্ষ্যে নীলফামারী জেলাসহ আশেপাশের উপজেলায় ব্যাপক অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গত ২০/০৬/২৪ খ্রি. তারিখে নীলফামারী জেলার ডোমার থানাধীন জোড়াবাড়ি ইউপির দক্ষিন জোড়াবাড়ি গ্রামের ডোমার রেলষ্টেশন সংলগ্ন জনৈক হাসানুর রহমান এর বসতবাড়ি হতে ভোর ৫.৩০ ঘটিকার সময় তদন্তেপ্রাপ্ত আসামী মোকসেদুল মোমিন(২৩), পিতা- মোঃ জাহাঙ্গীর আলম, মাতা-মোকছেদা বেগম, সাং- সৈয়দপুর মিস্ত্রিপাড়া, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তেপ্রাপ্ত আসামী স্বেচ্ছায় ঘটনার সাথে জড়িত থাকা সহ তার সহযোগী অপর আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে। পরবর্তীতে তদন্তেপ্রাপ্ত আসামীকে জিজ্ঞাবাদে সে জানায় যে অন্যান্য পলাতক অপরাধীসহ দিনাজপুর কোতয়ালী থানাধীন হাউজিং মোড় জনৈক রহিম এর বাসার ভাড়াটিয়া মোঃ আরিফ এর বসতবাড়িতে রাখা আছে এবং ব্যাটারিগুলো কোতয়ালী থানাধীন চাউলিয়াপট্টি বালুয়াডাঙ্গা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে ভাঙ্গারীর দোকানে ৩৮,০০০/-( আটত্রিশ হাজার) টাকায় বিক্রয় করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামীসহ প্রথমে দিনাজপুর কোতয়ালী থানাধীন হাউজিং মোড় জনৈক রহিম এর বাসার ভাড়াটিয়া মোঃ আরিফ এর বসতবাড়িতে গেলে সেখানে ছিনতাইকৃত অটোটি পাওয়া যায় নাই। বসতবাড়িতে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে অটোবাইকটি গত ০৪/০৬/২৪ খ্রি. তারিখে রাত্রী অনুমান ১১.৩০ ঘটিকার সময় তদন্তেপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামীসহ অপর আসামী আলামিন হোসেন পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং- মিস্ত্রিপাড়া, সৈয়দপুর পূর্ব পরিচিতির সুবাদে মিথ্যা কথা বলে এই বাসায় রেখে যায়। পরবর্তীতে ০৬/০৬/২৪ খ্রি. তারিখে অটোবাইকের বিষয়ে সন্দেহ হওয়ায় আরিফ হোসেন অটোবাইকটি কোতয়ালী থানায় জমা প্রদান করেন। বিষয়টি কোতয়ালী থানার সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোতয়ালী থানাধীন চাউলিয়াপট্টি বালুয়াডাঙ্গা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে ভাঙ্গারীর দোকানদার জামাতুল ইসলামকে গ্রেফতারকৃত আসামী সনাকÍ করে, তাকে জিজ্ঞাসাবাদে তার সনাক্তমতে অপর চোরাইমাল ক্রয়কারী মোঃ রাজনকে গ্রেফতার করা হয়। উভয়ের স্বীকারোক্তি এবং দেখানোমতে কোতয়ালী থানাধীন মহারাজা মোড় এলাকা হতে জনৈক গুলজার এর ব্যাটারীর দোকান হতে তদন্তেপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামীদের দেখানো ও সনাক্তমতে ছিনতাইকৃত অটোর ০৫ টি ব্যাটারি উদ্ধারপুর্বক জব্দ করা হয়। মূল ঘটনার সাথে জড়িত অপর ০২ জন আসামী সনাক্ত করা হয়েছে। শ্রীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান