মনোহরদীতে বড়চাপা ফুটবল টুর্ণামেন্ট-২০২৪( সৃজন-২)এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মনোহরদীতে বড়চাপা ফুটবল টুর্ণামেন্ট-২০২৪( সৃজন-২)এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ

মনোহরদীতে বড়চাপা ফুটবল টুর্ণামেন্ট-২০২৪(সিজন-২)এর প্রতিদ্বন্দ্বীতামূলক ফাইনাল ম্যাচে বড়চাপা ব্রাদার্স ফুটবল একাদশ টাইব্রেকারে ১-০ গোলের ব্যবধানে বড়চাপা এফ.সি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বৃহস্পতিবার (২০ জুন)বড়চাপা তরুণ যুব-সমাজের উদ্যোগে বড়চাপা উচ্চ বিদ্যালয় মাঠে বড়চাপা ফুটবল টুর্ণামেন্ট-২০২৪(সিজন-২)এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় শিল্পমন্ত্রীর একমাত্র উত্তরসূরী মঞ্জুরুল মজিদ মাহমূদ সা'দী-কার্যনির্বাহী সদস্য,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি ও যুগ্ম-সাধারণ সম্পাদক-মনোহরদী উপজেলা আওয়ামীলীগ। বড়চাপা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার মামুনূর রশীদ এর সভাপতিত্বে বড়চাপা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান উপাধ্যক্ষ এম.সুলতান উদ্দীন এর পৃষ্টপোষকতায় বড়চাপা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃশরীফুল ইসলাম এর সঞ্চালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন নাজমূল হক ভাণ্ডারী-প্রতিষ্ঠাতা আইডিয়াল বি এম কলেজ,মনোহরদী,নরসিংদী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শাহ্ মাসুদুর রহমান সাবেক পি.পি নরসিংদী জজ কোর্ট,এ্যাড.হাবীবুর রহমান তৌহিদ এ.পি.পি নরসিংদী জজকোর্ট,নজিবুল্লাহ্ নজিব-সাধারণ সম্পাদক মনোহরদী উপজেলা ক্রীড়া সংস্থা,কাজী মোঃশরীফুল ইসলাম শাকিল-প্রতিষ্ঠাতা সভাপতি মনোহরদী উপজেলা প্রেসক্লাব,মোঃনাজমুল হক-সাধারণ সম্পাদক-বড়চাপা ইউনিয়ন আওয়ামীলীগ,রাশেদুল কবির সবল, সাবেক সাধারণ সম্পাদক বড়চাপা ইউনিয়ন ছাত্রলীগ,আইনউদ্দীন সৈকত- বড়চাপা ইউনিয়ন যুবলীগ,সোহানুর রহমান সোহাগ,আহ্বায়ক-বড়চাপা ফুটবল টুর্ণামেন্ট-২০২৪(সিজন -২)পরিচালনা কমিটি প্রমূখ। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগ-সংগঠনের নেতৃবৃন্দ,সুশীল-সমাজ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিকি বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম