কেশবপুর নতুন মূলগ্রাম মাঃ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:
কেশবপুর উপজেলার নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে-২৬) নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণের পরিবেশে হয়ে ওঠে উৎসবমুখর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে ক্রীড়া ও সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয় কতৃপক্ষ অধ্যাপক মোক্তার আলীকে ফুলে শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, সদর ইউনিয়নের আমীর মাওলানা তরিকুল ইসলাম এবং ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদে সদ্য মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। বাদ মাগরিব অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আরও বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। তবে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর পূর্ব নির্ধারিত অন্যান্য কর্মসূচি থাকায় তিনি অনুষ্ঠানে আগেভাগেই উপস্থিত হয়ে বক্তব্য শেষে বিদায় নেন।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ