সিলেট ডোমেইনে টিএমএসএসের নিয়োগ পরীক্ষা সম্পন্ন, অংশ নিলেন ১,০৯১ পরীক্ষার্থী
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত টিএমএসএসের অপারেশন-০৭ সিলেট ডোমেইনের আওতায় ফিল্ড সুপারভাইজার ও অ্যাসিস্ট্যান্ট ফিল্ড সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়েছে। এ নিয়োগ পরীক্ষায় নিবন্ধিত ১ হাজার ৯১ জন প্রার্থী অংশগ্রহণ করেন। নিয়োগ পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিকল্পিতভাবে যথাযথ শৃঙ্খলা, সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে পরিচালনা করা হয়। পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করেন। এ সময় দক্ষিণ সুরমা থানা পুলিশের সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়োগ পরীক্ষার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পরীক্ষার সব কার্যক্রম সম্পন্ন করা হয়। টিএমএসএসের অপারেশন-০৭ সিলেট ডোমেইনের এ নিয়োগ কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করেন টিএমএসএস এর পরিচালক শুভাশিস শাহ, সিলেট ডোমেইন প্রধান মোঃ ওয়াকিল আহমেদ ও জোনাল ম্যানেজার সেলিম রেজা প্রমুখ। পাশাপাশি দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল জনবল নির্বাচনের মাধ্যমে সংস্থাটির সেবামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিধি সম্প্রসারিত হবে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান