জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

২২ জুন শনিবার সকালে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল আমিন হেলালি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ উসমান গনি ইলি এর সঞ্চালনায় পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত মহাসচিব জনাব মুহাম্মদ কামরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সংস্থার সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সহ সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সহ সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ, সহকারী মহাসচিব মোঃ হাসান সরদার জুয়েল, তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ আবেদ আলী, প্রেসিডিয়াম সদস্য মোঃ কামাল হোসেন আজাদ, আজীবন সদস্য মোঃ আতিকুর রহমান আজাদ সহ নেতৃবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু