গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। রবিবার (২৩ জুন) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু,র নেতৃত্বে একটি আনন্দ র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও গাইবান্ধা জেলা কৃষকলীগের আহবায়ক খন্দকার জাহাঙ্গীর আলম,গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ সভাপতি নুরে আলম সিদ্দিক,প্রস্তাবিত কমিটির সহ সভাপতি অধ্যাপক ফিরোজ খানুন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোকনুজ্জামান বুদু,উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন রুমি,পৌর যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টু,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ আলী,গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহ আলী চৌধুরী রকি,পৌর তাতীলীগের সভাপতি রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক রাসেল সহ নেতৃবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু