জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সদস্যদের পবিত্র ঈদুল আযহা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সদস্যদের  পবিত্র ঈদুল আযহা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

আজ ২৪ জুন সোমবার বিকাল ৪ ঘটিকায় জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সভাপতি ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমান সরকার। জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য,জাতীয় অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার সাজাদুর রহমান সাজুর সঞ্চালনায় উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হরফ আলী মন্ডল,

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল হান্নান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মুক্তার সরকার, দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধ ও সাংবাদিক এসোসিয়েশনের প্রচার সম্পাদক শাহিন আলম, দৈনিক দাবানল পত্রিকার প্রতিনিধি ও সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার, প্রকাশনা সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি খসরু মাহমুদ, ক্রীড়া সম্পাদক ও দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি শামসুজ্জামান সামছুল,, দপ্তর সম্পাদক ও দৈনিক নাগরিক ভাবনার প্রতিনিধি জাফর ইকবাল রানা, ধর্মীয়,সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার শহিদুল ইসলাম খোকন, সংস্থার অর্থ সম্পাদক ও দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার প্রতিনিধি আবু তারেক,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও, দৈনিক প্রভাতের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি নাদিরা সরকার, সদস্য ইসমাইল হোসেন সিরাজী, বিপুল কুমার দাস গোপাল, দৈনিক দেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল হান্নান, সাংবাদিক আহাদ মাহমুদ সহ নেতৃবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু