বুড়িচংয়ে সাংবাদিক সমিতির ঈদ আড্ডা

বুড়িচংয়ে সাংবাদিক সমিতির ঈদ আড্ডা
ছবি: মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৪ জুন) সোমবার সন্ধ্যায় বুড়িচং বাজারে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ আড্ডা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার সভাপতি মো. মোসলেহ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের আমন্ত্রণে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য কাজী খোরশেদ আলম, নির্বাহী সদস্য এম এ হান্নান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, এনামুল হক উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ