বান্ধবী বুশরা ৫ দিনের রিমান্ডে

আজ বৃহস্পতিবার ( ১০ নভেম্বর ) ঢাকার মেট্রোপলিট ম‍্যাজিস্ট্রেট মেহেদী হাসান 

বান্ধবী বুশরা ৫ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহিত

আজ বৃহস্পতিবার ( ১০ নভেম্বর ) ঢাকার মেট্রোপলিট ম‍্যাজিস্ট্রেট মেহেদী হাসান  ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ‍্যালয়ের ( বুয়েট ) ছাত্র ফারদিন নূর পরশের মৃত‍্যুর ঘটনায় গ্রেপ্তার তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে ।

রামপুরা থানার পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ গোলাম মউলা এর আগে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে তখন বুশরার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

ফারদিন হত‍্যার ঘটনায় ৯ নভেম্বর রাতে তার বাবা নুর উদ্দীন রানা বাদি হয়ে রামপুরা থানায় মামলা করেন। মামলায় নিহতের বান্ধবী বিশ্ববিদ‍্যালয় শিক্ষার্থী বুশরাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।

গত ৭ নভেম্বর রাতে উল্লেখ‍্য, নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ‍্যা নদী থেক ফারদিনের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরে ময়নাতদন্তের জন‍্য হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে অসংখ‍্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসকরা জানান।

দৈনিক বিজয় নিউজ/জুনায়েদ