ঢাকায় প্রাইম ব্যাংকের এমডির সাথে ডক্টর হোসনে আরা বেগমের বৈঠক
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম সৌজন্য সাক্ষাৎ শেষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মত বিনিময় করেন। ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাসান ও. রশিদ উর্ধ্বতন কর্মকর্তা এবং টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমসহ টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় উভয় প্রতিষ্ঠানের বর্তমান ব্যবসা বানিজ্যের পরিস্থিতি বিশ্লেষণ ও ইনোভেটিভ উন্নয়ন আইডিয়া বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। আলোচনায় বক্তারা প্রাইম ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের তৃর্ণমূল পর্যায়ে বাস্তবায়ন মূলক কাজ যৌথভাবে করার সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনায় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা একমত যে, দেশে দূর্নীতির টাকা তথা কালো টাকা সৃষ্টি হওয়া রোধ না হওয়ায় বেসরকারি বাজারে উচ্চমূল্যে ডলার কেনা-বেচা হয়ে তা বিদেশে পাচার হচ্ছে। সরকারি বাজারে ডলার মূল্য বাড়ালেও বেসরকারি দর অনেক উঁচুতে থাকায় মূল্যস্ফীতি হচ্ছে। এক শ্রেণির লোকের কাছে এই উচ্চমূল্য কোনো ব্যাপারই নয়। দেশের নিম্নআয়ের মানুষেরা নিষ্পেষিত হচ্ছে। তৃর্ণমূলের মানুষ, মাটির শ্রম ও উৎপাদন বেশি হলেও টাকা পাচ্ছে উপরের লোকেরা। ফলে মাইক্রো ইকোনমি দূর্বল হয়ে রিজার্ভ কমে যাচ্ছে। শিল্পের মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি ব্যাহত হওয়ায় দেশে কর্মসংস্থান হ্রাস পাচ্ছে, এসব দুর্গতির জন্য দুর্নীতি অনেকাংশেই দায়ী। তাই সকল সরকারি-বেসরকারি পর্যায়ের সম্পদ খতিয়ান পুঁজি পুঞ্জিকা অনুসন্ধানের জন্য সম্পূর্ণ স্বাধীন "বাংলাদেশ তথ্য সংস্থা (BIO)" শক্তিশালী ভাবে গঠন করে দেশ-বিদেশের বেগম পাড়া, সেকেন্ড হোম, গুলশান-৩ ইত্যাদি কার কোথায় কি আছে, ছেঁকে ছেঁকে বের করতে হবে। আলোচনায় দুর্নীতিবাজদের পারিবারিক ও সামাজিকভাবে, হেয়, ঘৃণা ও প্রশ্নবিদ্ধ করার সংস্কৃতি চালু করতে হবে। আলোচনা শেষে টিএমএসএসের নির্বাহী পরিচালক প্রাইম ব্যাংকের এমডির হাতে একটি স্মরনীকা পুস্তক তুলে দেন। টিএমএসএসের তৃর্ণমূলের মহিলা কৃষি খামারীগন নানা কাজে অবদান রাখায় তাদের নিয়ে রচিত এ স্মরণীকা। মহিলা কৃষি খামারীদের অনুকূলে পুরস্কারে ভরপুর স্মরণিকাটিতে মাননীয় প্রধানমন্ত্রীর বাণীও আছে, সেই স্মরণীকাটি প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে উপহার হিসাবে দেন। এ সময় টিএমএসএস ও প্রাইম ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাসহ নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ ও অন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান