জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ উদযাপন কমিটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ উদযাপন  কমিটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আহ্বায়ক কমিটির প্রস্তুতি সভা আজ ৬ জুলাই শনিবার সকাল ১০ টায় মতিঝিল জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয় অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা দেশ বরেণ্য সাংবাদিক নেতা লেখক ও সংস্থার চেয়ারম্যান জনাব আলতাফ হোসেন মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থা বিপ্লবী মহাসচিব জননব মোহাম্মদ কামরুল ইসলাম। মহাসমাবেশ উদযাপন কমিটির আহ্বায়ক ও সংস্থার সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার মজুমদার এর সভাপতিত্বে ও, সদস্য সচিব লায়ন সিকদার আরিফুল আলম টিটু,সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম মহাসচিব আরিফুর রহমান জুয়েল, আতিকুর রহমান আজাদ,আব্দুল মজিদ,দপ্তর সচিব রাব্বি মোল্লা অর্থ সচিব জামাল হোসেন তথ্যপ্রযুক্তি সচিব আবেদ আলী, কার্যনির্বাহী সদস্য সাজাদুর রহমান সাজু,আনিছুর রহমান বাবু,সাইফুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ। সভায় আগামী ২৮ ডিসেম্বর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বেশ কয়েকটি উপকমিটি গঠন করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু