দিনাজপুরে খানসামায় আত্রাই নদীর পানি বিপৎসীমার ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও উপজেলার ভাবকী ইউনিয়নের চাকিনিয়া গ্রামের বগুড়াপাড়া প্লাবিত হয়েছে।

দিনাজপুরে খানসামায় আত্রাই নদীর পানি বিপৎসীমার ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও উপজেলার ভাবকী ইউনিয়নের চাকিনিয়া গ্রামের বগুড়াপাড়া প্লাবিত হয়েছে।
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

রোববার সকাল ১১টায় সেখানকার পানিবন্দী ৭টি পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। এ সময় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিনসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গত শনিবারের চেয়ে ৪৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। যা ছিল ১৩৩ সেন্টিমিটার। গত এক সপ্তাহ ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় উপজেলার আত্রাই নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হয়ে নিম্ন এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীর পানি। গত রবিবার (৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীর পানি বিপদসীমার ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর এই অংশে বিপদসীমা ৪৩ দশমিক ৭০ মিটারের বিপরীতে প্রবাহিত হচ্ছে ৪৫ দশমিক ৫০মিটারে। দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সিদ্দিকুর জামান জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে আত্রাই নদীর পানি বিপদসীমার ১৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। রবিবার ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দিনাজপুরে ৩৩ দশমিক ৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, আমি সরজমিনে গিয়ে পানিবন্দী ৭টি পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার দিয়েছি। আশা করছি খুব শীঘ্রই পানি নেমে যাবে

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান