রংপুর টিএমএসএসের পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কৌশলগত সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বগুড়ার কৃতি সন্তান, দেশের নারী উন্নয়নের পথিকৃৎ, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর হেম অপারেশন-৪ রংপুর ডোমেইন কর্তৃক আয়োজিত জোন, অঞ্চল ও শাখা প্রধানদের সমন্বয়ে ২০২৪-২৫ অর্থ বছরের পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কৌশলগত ও ত্রৈমাসিক কার্য অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুরের দর্শনা ব্রাক লার্নিং সেন্টারে ৯ জুলাই মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়। টিএমএসএস এর রংপুর ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএস এর সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান। অন্যদের মধ্যে টিএমএসএস এর পরিচালক অর্থ মোঃ আবুল বাশার ভূইয়া ও আইটি এন্ড জিজি পরিচালক মোঃ মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। রংপুর ডোমেইন নিয়ন্ত্রিত কর্মসূচির মাঠ পর্যায়ের ২০২৩-২০২৪ অর্থ বছরের কার্য অগ্রগতি পর্যালোচনা ও ২০২৪-২০২৫ অর্থ বছরের পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কৌশলগত বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি মোঃ সোহরাব আলী খান নতুন, নতুন কর্ম পরিকল্পনা প্রনয়ণ ও প্রকল্প নির্ধারন করে কার্যক্রম পরিচালানার বিষয়ে নানা দিক নির্দেশনা দেন। তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করার পাশাপাশি টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি মাঠ কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। তিনি তৃর্ণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে মাঠ কর্মকর্তাদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন। তিনি টিএমএসএসের সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলি দেশের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি অপারেশন-৪ রংপুর ডোমেইন নিয়ন্ত্রিত শাখা গুলোতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে সামনে এগিয়ে যাওয়ার কলাকৌশল নির্ধারণ করে মডেল শাখা চালুর উপর আলোচনা করেন। সকল শাখায় সঞ্চয় সংগ্রহের কার্যক্রম চালানো, ক্ষুদ্র উদ্যোগ, অগ্রসর বৃদ্ধি করা ও আত্মসাৎ জিরো টলারেন্স নীতি গ্রহণ ও বকেয়া হ্রাসের পরিকল্পনা গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করস হয়। সভায় রংপুর ডোমেইনের আওতাধীন জোন প্রধান, অঞ্চল প্রধান ও শাখা প্রধানগন অংশ নেয়। পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কৌশলগত সভায় সংস্থার বিভিন্ন কর্মকান্ডের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়। সংস্থার মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন নতুন প্রকল্প চিহ্নিত করে ঋণ বিতরণের প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় রংপুর ডোমেইনের মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা, হিসাব কর্মকর্তা ও উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব আল মেহেদী পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। রংপুর ডোমেইনের সার্বিক কর্মপরিকল্পনা ও কার্যক্রমে উর্ধ্বতন কর্মকর্তাগন সন্তোষ প্রকাশ করার পাশাপাশি এ ডোমেইন সারা দেশের মধ্যে শীর্ষ স্থান অর্জন করার পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন টিএমএসএস এর রংপুর ডোমেইনের, সহকারী ডোমেইন প্রধান মোঃ শাহীন মিয়া। সভায় ৫ টি জোনের, জোন প্রধানগন যথাক্রমে রংপুর জোন মোঃ ইসমাইল হোসেন, গাইবান্ধা জোন মোঃ দেলোয়ার হোসেন, কুড়িগ্রাম জোন মোঃ আব্দুর রশিদ, লালমনিরহাট জোন মোঃ মঈদুল হক প্রধান ও পলাশবাড়ি জোন প্রধান মোঃ মাসুদুর রহমান সহ ২১জন অঞ্চল প্রধান ও ৯৬ জন শাখা প্রধান অংশ নেয়।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান