হ্নীলা ডিস্ট্রিবিউটর ব্যবসায়ী সমিতির ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ও আলোচনা সভা অনুষ্ঠিত

হ্নীলা ডিস্ট্রিবিউটর ব্যবসায়ী সমিতির ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলা বাজার ডিস্ট্রিবিউটর ব্যবসায়ী সমিতি লিঃএর উদ্যোগে ঈদপরবর্তী এক শুভেচ্ছা বিনিময়ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই ২০২৪ ইং ( জুমাবার) দুপুর ২ টায় হ্নীলা বালিকা উচ্চবিদ্যালয় হল রুমে প্রীতিভোজ শেষে  এই উপলক্ষে একসভা  সাধারণ সম্পাদক আজিজের পরিচালনায়ওডিস্ট্রিভিউটর সমিতির সভাপতি মোহাম্মদ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হ্নীলা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  হ্নীলা বাজার পরিচালনা কমিটির নির্বাহী সদস্য মুফিজুল আলম,হ্নীলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্বাস আলী,হ্নীলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও হ্নীলাবাজার ডিস্ট্রিভিউটর সমিতির সিনিয়র সহ সভাপতি, আবু বকর আল মাসুদ, হ্নীলা ও লেদা বাজারের ইজারাদার রফিকুল আলম চৌধুরী প্রমূখ।

এছাড়াও সমিতির সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম,সমিতির সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র সদস্য মাষ্টার শাহজাহান। এতে  সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবনেতা ইমরানমুহাম্মদ বেলাল উদ্দিন জুয়েল, ব্যবসায়ী কল্যান সমিতির অর্থ সম্পাদক সাইফুদ্দিন,ইজাদার আব্দুল্লাহ বিন কাদের সহ ব্যবসায়ী ও ডিস্ট্রিবিউটর সমিতির নেতৃবৃন্দ।

দুপুরে আমন্ত্রিত অতিথি ও সকল সদস্যদের মাঝে উন্নত ভোজনের আয়োজন করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক