আবুরখীল নন্দনকাননবাসীর উদ্যোগে আলোচিত রিয়া বড়ুয়ার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

আবুরখীল নন্দনকাননবাসীর উদ্যোগে আলোচিত রিয়া বড়ুয়ার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন
ছবিঃ পুলক বড়ুয়া

দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের আলোচিত রিয়া বড়ুয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনার সঠিক সত্য উদঘাটন এবং এর সাথে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ শে আগষ্ট ২৬ (বৃস্হপতিবার)বিকাল ১৫০০ঘটিকার সময়। আবুরখীল নন্দনকানন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সর্বস্তরের শত শত মানুষ অংশ নেন। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নন্দন কানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সোবিতানন্দ মহাথের , আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারের উপাধ্যক্ষ ভদন্ত শাসনানন্দ থের , আবুরখীল বৌদ্ধ ধাতু জাদী বিহারের প্রতিষ্ঠাতা ভদন্ত উকট্টা পঞা থের ,নন্দনকানন বিহার পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিত বড়ুয়া নান্টু,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অলকেশ বড়ুয়া প্রমুখ। মানববন্ধন চলাকালে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা রিয়া বড়ুয়ার মৃত্যুকে সাধারণ কোনো ঘটনা নয় বরং একটি পরিকল্পিত ও রহস্যজনক ঘটনা বলে উল্লেখ করেন। তারা বলেন, ঘটনার পর থেকেই বিভিন্ন মহলে নানা গুঞ্জন ও ধোঁয়াশা তৈরি হয়েছে। অবিলম্বে পুলিশ প্রশাসন ও তদন্তকারী সংস্থাকে নিরপেক্ষ ও গভীরভাবে বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত সত্য জাতির সামনে উন্মুক্ত করতে হবে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য ময়নাতদন্তের রিপোর্ট এবং পারিপার্শ্বিক বিষয়গুলো গুরুত্ব সহকারে তদন্ত করার ও জোর দাবী জানান এবং ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা। বক্তারা আরো বলেন ভুক্তভোগী পরিবার যাতে কোনো ধরনের ভয়ভীতি বা প্রলোভনের শিকার না হয়, সেদিকে প্রশাসনের দৃষ্টি রাখা এবং ন্যায়বিচার নিশ্চিত করারও দাবী জানান। এলাকাবাসীর দাবী যদি দ্রুত সময়ের মধ্যে এই রহস্যজনক মৃত্যুর নেপথ্যে থাকা আসল সত্য উদঘাটন না করা হয়, তবে এধরনের ঘটনা আরো ঘটতে থাকবে এবং রিয়ার মত আরো অনেককে জীবন দিতে হবে। প্রতিবাদ সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল  করে এবং রিয়া বড়ুয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া