ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের "রিমেম্বারিং আওয়ার হিরোস"কর্মসূচি পালন

ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও বড় মাঠে বৈষম্য বিরোধী আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি পালন। ১ আগস্ট রোজ (বৃহস্পতিবার) ।বৈষম্য বিরোধী আন্দোলনের, আজকের কর্মসূচি পালন করার জন্য ,দুপুর ২টা থেকে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে উপস্থিত হন। বিভিন্ন স্কুল কলেজর শিক্ষার্থীরা। এবং তাদের এই আন্দোলনের সাথে যোগ দেন বিভিন্ন পেশার মানুষ। সারাদেশে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ও গ্রেফতারের প্রতিবাদে আজকে রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি ঘোষণা করা হয়। উক্ত কর্মসূচিতে অংশ নেন ঠাকুরগাঁও জেলার শিল্পীরা।বিকাল থেকে শুরু হয় প্রতিবাদী গান ও নাটক। এবং বিভিন্ন স্লোগানে মুখরিত হয় ঠাকুরগাঁওয়ের বড়মাঠ। শিক্ষার্থীরা জানান তাদের ৯দফা দাবি না মানা পর্যন্ত ও অন্যায়ভাবে গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চালবে। সন্ধ্যাই ঠাকুরগাঁওয়ে বড় মাঠ মোমবাতির আলোয় আলোকিত হয়। এবং শিক্ষার্থীরা বলেন অন্ধকার ভেদ করে আলোর দেখা মিলবেই।এবং মোমবাতি জ্বালিয়ে আজকের কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম