গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা ২,১৫০০০ টাকা ক্ষতি সাধন আহত ২ জন থানায় মামলা
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংখ্যালঘু সাংবাদিকের বাড়িতে ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলা, প্রাচীর ও স্বর্ণ অলংকার ছিনতাই করে ২,১৫০০০ টাকার ক্ষতি সাধন। বাধা দিলে দুইজনকে পিটিয়ে মারাত্মক আহত। থানায় মামলা করলে ১ জনকে আটক করে জেল হাজত প্রেরণা।
গোবিন্দগঞ্জ থানার মামলা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে শ্রীপতিপুর গ্রামের স্বামী সাংবাদিক রতন ঘোষ, জেল নং ৩১০, খারিজ নং ২২৮৯, দাগ নং ১৩৪ জমির পরিমাণ ১১ শতক জমি সোনালী ব্যাংক মহিমাগঞ্জ শাখা কর্তৃক নিলামে খরিদ করে পাকা প্রাচীর সীমানা বাউন্ডারি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে।
এদিকে গত ২৫/০৭/২০২৪ ইং আনুমানিক ১২:৩০ ঘটিকায় একই গ্রামের মৃত: মনমোহন ঘোষের ছেলে, রতি ঘোষের নেতৃত্বে ২৫/৩০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সজ্জিত হয়ে আমার বাড়ির পাকা প্রাচীর ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করতে থাকা অবস্থায় বাদী ছায়া রানী এবং তার মেয়ে কুমারী অর্পিতা ঘোষ মৌখিকভাবে বাধা নিষেধ করলে মারাত্মক মারপিট করে শ্রীলতাহানি ঘটায় এবং আশেপাশের লোকজন উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করায় ।
বাদী ছায়া রানী জানান, আমার গলার চেইন যার মূল্য ১,১৫০০০ হাজার টাকা ও সীমানা প্রাচীর ক্ষতিসাধন করায় আমার প্রায় ২,১৫০০০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। গত ২৬/০৭/২০২৪ ইং থানায় ৪ জনকে আসামি করে মামলা দায় করলে থানা পুলিশ রতি ঘোষকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। গোবিন্দগঞ্জ থানার মামলা নং ৩১ তারিখ ২৬/০৭/২০২৪ ইং বলে জানা গেছে।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু