টেকনাফের হ্নীলায় ব্যবসায়ী নেতাদের সাথে ইউএনও র মতবিনিময় : সহিংসতা মুক্ত টেকনাফ চাই
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
সম্প্রতি চলমান কোটা সংস্কার আন্দোলন ও জামায়াত নিষিদ্ধের ঘটনায় সম্মুহ সহিংসতা এড়াতে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলায় উপজেলা নির্বাহী অফিসার আদনান চৌধুরীর নেতৃত্বে হ্নীলা স্টেশনের ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জুমাবার বিকালে হ্নীলা বাসস্টেশনের ব্যবসায়ী নেতা ও হ্নীলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আববাস আলীর মালিকানাধীন ওয়াল্টন শো রুমে এক মতবিনিময় সভা হ্নীলা ইউপি চেয়ারম্যান ও হ্নীলা বাজার পরিচালনা কমিটির সভাপতি রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মুঃআদনান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ -২ বিজিবি ব্যাটলিয়নের প্রতিনিধি মোঃমনোয়ার,টেকনাফ আইন শৃংখলা বাহিনীর সদস্য বৃন্দ, গোয়েন্দা সংস্থার লোকজন, ব্যবসায়ী নেতা মুফিজুল আলম,বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, বাহাদুর শাহ তপু, ব্যবসায়ী আবুল কালাম আলম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নুরুল হোছাইন আজাদ,সাধারণ সম্পাদক আবুবকর বল মাসুদ, কল্যাণ সমিতি’র সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ,ব্যবসায়ী হাফেজ মাওঃ শাকের আহমদ ও সাইফুদ্দীন প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আদনান চৌধুরী বলেন এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হলে ব্যবসায়ী সহ সর্ব শ্রেনী পেশার মানুষ কে ঐক্যবদ্ধ ভুমিকা রাখতে হবে। আমি চাই টেকনাফ শান্তিতে থাকুক,কোন ধরনের প্রাণ হানি বা অপ্রীতিকর ঘটনা না ঘটুক,এব্যাপারে সবাই কে সজাগ দৃষ্টি রাখতে হবে। এসময় ব্যবসায়ী নেতারাও ইউএনও মহোদয় কে শান্তি বজায় রাখার আশ্বাস প্রদান করে।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক