ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন হতে বাদ যায়নি দিনাজপুরের পাকের হাট শাপলা চত্বরে।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দেশে চলমান কোটা/বৈষম্য বিরোধী আন্দোলন যখন ৮ দফা থেকে ১ দফায় রূপান্তর হয়,সমন্বয়ক ১৫৮ তে ঘোষিত হয়,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক,সাংস্কৃতিকজোট,সাধারণ শ্রমিক, পোশাক শ্রমিক,দেশে ও বিদেশে জুড়ে আন্দোলন বেগবান সেই সময়ে বৃষ্টি উপেক্ষা করে গত রাতে দিনাজপুর শহীদমিনার চত্বরে হাজারো ছাত্রদের উপস্থিতিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে অংশ নেয় ছাত্র ও জনতা।আজ বৃষ্টি উপেক্ষা করে খানসামা উপজেলার পাকের হাট শাপলা চত্বরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় ছাত্র ও জনতা। এছাড়াও ঠাকুরগাঁয় বৈষম্য বিরোধী মিছিল হয় সেখানে পুলিশ বাধাঁ দেয় ও লাঠি চালায়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান