পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রনেতা মোঃ ছাব্বির হোসেন ফরাজীর নেতৃত্বে বিশাল মিছিল

পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রনেতা মোঃ ছাব্বির হোসেন ফরাজীর নেতৃত্বে বিশাল মিছিল
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় পটুয়াখালী ০১ আসনের এমপি সাবেক সফল স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবঃ জনাব আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর মির্জাগঞ্জ উপজেলায় আগমন উপলক্ষে মিছিল। ০৩ জুলাই (শুক্রবার) বিকাল ০৫.০০ ঘটিকায় সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদল সভাপতি মোঃ ছাব্বির হোসেন ফরাজীর নেতৃত্ব সুবিদখালী সরকারি কলেজ মাঠ থেকে শতশত লোক নিয়ে সুবিদখালী বন্দর, বাজার হয়ে উপজেলা সদর সহ উপজেলার মূল মূল স্থান প্রদক্ষিণ করে মিছিলটি সুবিদখালী বাস স্টান্ডে এসে শেষ হয় এবং সেখানে উপস্থিত থাকেন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজী সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও ছাত্রনেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

উপস্থিত থাকেন "উপজেলা প্রেসক্লাব" মির্জাগঞ্জ, পটুয়াখালী এর সাধারণ সম্পাদক জনাব একে এম আলামিন প্রিন্স এবং তার নেতৃত্বে প্রেসক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ শামীম সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন জুয়েল ও সহ অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আল মামুন সদস্য মোঃরাকিব প্রমুখ। বক্তারা আগামীকাল ০৪ জুলাই (শনিবার) সকাল ১০.০০ টায় পটুয়াখালী ০১ আসনের এমপি জনাব আলতাফ হোসেন চৌধুরীর মির্জাগঞ্জে আগমন করবেন সেজন্য সকল নেতৃ বৃন্দকে আসার জন্য আহবান করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন