জাপানে উচ্চশিক্ষার উদ্দেশ্যে রওনা হলেন সার্জেন্ট (অবঃ) তাইজাল হক তাজুলের কন্যা

জাপানে উচ্চশিক্ষার উদ্দেশ্যে রওনা হলেন সার্জেন্ট (অবঃ) তাইজাল হক তাজুলের কন্যা
ছবিঃ মো: আনোয়ার হোসেন

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সার্জেন্ট (অবঃ) তাইজাল হক তাজুলের কন্যা উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে আজ সকালে বাংলাদেশ থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল (অবঃ) মোঃ মনজুরুল আলম। এ সময় তিনি তাঁর সফল শিক্ষাজীবন, নিরাপদ যাত্রা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশের মেধাবী শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সেই প্রত্যাশা থেকেই সার্জেন্ট (অবঃ) তাইজাল হক তাজুলের কন্যার জন্য শুভকামনা জানানো হয়েছে। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ-এর নেতৃবৃন্দ তাঁর নিরাপদ যাত্রা, শিক্ষাজীবনের সর্বাঙ্গীণ সাফল্য এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য শুভকামনা ও দোয়া কামনা করেছেন।

দৈনিক বিজয় নিউজ/ মো: আনোয়ার হোসেন