নরসিংদীর মনোহরদীতে সিদ্ধেশ্বরী মন্দির পরিদর্শনে সাবেক এম.পি সরদার সাখাওয়াত হোসেন
দৈনিক বিজয় নিউজ মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকার পদত্যাগের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের অংশ হিসাবে শনিবার(১০ আগষ্ট) নরসিংদীর জেলাধীন মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর গ্রামে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের সিদ্ধেশ্বরী মন্দির পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, নরসিংদী-৪(মনোহরদী বেলাব)থেকে বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য,মনোহরদী উপজেলা বিএনপি,র আহ্বায়ক,আলহাজ্ব এ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপি,র সদস্য সচিব আমিনুর রশিদ দোলন,খিদিরপুর ইউনিয়ন বিএনপি,র সভাপতি আবুল ফজল,সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাষ্টার,মনোহরদী উপজেলা বিএনপি,র সম্মানিত সদস্য ও মনতলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ বাকিউল ইসলাম বাকি সহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম