শ্রীপুরে জাসাস এর উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা !

শ্রীপুরে জাসাস এর উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা !
ছবি: এম.এ.এ

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

জিয়া তুমি আছো মিশে গ্রাম বাংলার ধানের শীষে এই শ্লোগান অন্তরে ধারণ করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গাজীপুরের শ্রীপুর উপজেলা এবং  পৌর জাসাসের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল  আনুমানিক চারটায় শ্রীপুর কনভেনশন সেন্টারে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির  সভাপতি আলহাজ্ব শাহজাহান ফফির।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা জাসাসের আহবায়ক শাহজাহান মিয়ার। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  জেলা জাসাসের সদস্য সচিব ওবায়দুর রহমান (সোহেল) মন্ডল। আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ডা: শফিকুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক গোলনাহার,পৌর জাসাসের আহবায়ক আনোয়ার হোসেন,থানা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন প্রধান।

উপজেলা জাসাসের সদস্য সচিব হাসিবুল হাসান হাশেম সরকার ও পৌর জাসাসের সদস্য সচিব আল আমিন মোল্লার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, পৌর জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন লিটন, প্রমূখ।

জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। প্রধান বক্তা ওবায়দুর রহমান (সোহেল) মন্ডল বলেন, ‘জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব ছিল অবিস্মরণীয়। তিনি জাতীয় সকল সংকটে দেশ ও জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন। জাতীয় স্বার্থ, বহুমাত্রিক গণতন্ত্র ও জনগণের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন। জিয়াউর রহমানই বাংলাদেশে বহুদলীয় রাজনীতির পুনপ্রবর্তন করেন। এতে ধর্মভিত্তিক রাজনীতির পথ উন্মুক্ত হয়”। সভাপতির বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন ( সিনিয়র সাংবাদিক )