বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

বুড়িচংয়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে বন্যার্তদের খোঁজ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রবা ফটো সোমবার (২৬ আগস্ট) কুমিল্লার বুড়িচংয়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘এ এক মানবিক বাংলাদেশ। দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সব মানুষ ঝাঁপিয়ে পড়েছে। এটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’ বন্যা পরবর্তী সমস্যা নিয়ে তিনি বলেন, ‘বন্যার পর নানামুখী সমস্যা দেখা দেবে। বিশেষ করে কৃষিতে। অনেক ফসলের মাঠ তলিয়ে গেছে। শাকসবজি শেষ। ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে।’

এ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রস্তুতি নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘বন্যার পর আমরা উর্বর মাটি পাব। সে লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা বিকল্প স্থানে আমন ধানের বীজতলা তৈরি করছি। সবজির চারা উৎপাদন করা হচ্ছে। সবাই মিলে চেষ্টা করলে আমরা ঘুরে দাঁড়াব।’

পরিদর্শন করা এলাকার বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, ‘কয়েকটি এলাকা পরিদর্শন শেষে মনে হয়েছে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। দুর্গম এলাকায় পৌঁছাতে সবারই সমস্যা হচ্ছে। পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্ট গার্ড, বিমানবাহিনী, উদ্ধার কাজ করছে। সেনাবাহিনী সবার সঙ্গে সমন্বয় করছে। উদ্ধারকারীরা এসব এলাকায় পৌঁছাতে সাবধানতা অবলম্বন করবেন। অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি তৈরি করবেন না।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ