শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করছেন ইছামতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।

শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করছেন ইছামতী উচ্চ মাধ্যমিক  বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ।
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ২নং সাতনালা ইউনিয়নের ইছামতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের তোপের মুখে বিদ্যালয় ছেড়েছেন প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান দুলু । দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আজকে মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান দুলু বিদ্যালয় ছাড়তে বাধ্য হন বলে জানিয়েছেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। তাদের অভিযোগ প্রধান শিক্ষকের আচরণের সমস্যা, বিদ্যালয়ের অব্যবস্থাপনা, এবং নিয়োগ বাণিজ্য। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা জানায়, বুধবার সকালে শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠান ইছামতী উচ্চ বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান দুলুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে প্রধান শিক্ষক বিক্ষোভের তোপের মুখে পদত্যাগ পত্রে সই করেন। এবং নিজের মুখে পদত্যাগের কথা জানিয়ে দেন।

পরে এলাকাবাসী ও শিক্ষার্থীরা পদত্যাগ পত্র জমা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করেন। বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, প্রধান শিক্ষকের আচরণে কোনো ধরনের সমস্যা তারা পাননি। তাদের সাথে খুব ভালো ব্যবহার করেন। এছাড়া অনিয়মের বিষয়ে প্রাক্তন শিক্ষার্থীদের থেকেই জানতে পেরেছেন বলে জানান তারা। পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ মোঃ কামরুজ্জামান বলেন আমি কোনো ধরনের অনিয়মের সাথে যুক্ত নই। আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানিয়েছি। তিনি আরও বলেন, দেশের এই অদ্ভুত পরিস্থিতিতে একটি কুচক্রী মহল শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই দেশের অনেক বিদ্যালয়েই এমন ঘটনা ঘটাচ্ছে। এই কুচক্রী মহল বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করছে। শিক্ষাক্ষেত্রে এ ধরনের বিপর্যয় রোধে খুব দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান