কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা !
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
২৩ অক্টোবর সোমবার বিকাল ৩টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেনের সাথে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত ২০ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।
ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথেই সিভিল সার্জন কিশোরগঞ্জ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ভৈরব এর নেতৃত্বে একটি শক্তিশালী মেডিকেল টীম ঘটনাস্থলে পাঠানো হয়।
যার মধ্যে ছিল প্রায় ১৫ জন চিকিৎসক, নার্স সহ এসএসিমো, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি ও অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ।
সেই সাথে ১০টি এম্বুলেন্স ঘটনাস্থলে দুর্ঘটনায় আহত/নিহত রোগীদের পরিবহনের জন্য পাঠানো হয়েছে।
ঘটনার সাথে সাথে বিপুল সংখ্যক রোগীকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সরকারী এম্বুলেন্স এ করে পাঠানো হয়। সেখানে প্রায় ৪০ জন বিশেষজ্ঞ ও চিকিৎসক, নার্সদের সাথে অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও কাজ করছেন।
পার্শ্ববর্তী উপজেলা থেকে অতিরিক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদেরকেও পাঠানো হয়েছে । পর্যাপ্ত ঔষধ ও চিকিৎসা সামগ্রী হাসপাতাল থেকে ব্যবস্থা করা হয়েছে ও প্রয়োজনে পার্শ্ববর্তী হাসপাতাল থেকে ব্যবস্থা করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে প্রায় ৭৫জন রোগীর চিকিৎসা দেওয়া হয় যাদের মাঝে ২২ জনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন সরকারী হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
এই মুহূর্তে খবর পাওয়া পর্যন্ত ১৬ জনের মৃতদেহ সেখানে আছে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এখনও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী আসছে এবং তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে । কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অবস্থান করে চিকিৎসা কার্যক্রম সমন্বয় করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
দুর্ঘটনার পার্শ্ববর্তী কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতাল ও নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জরুরীভাবে প্রস্তুত রাখা হয়েছে। যেহেতু গুরুতর রোগী ঢাকায় আসবে সে জন্য Dhaka Medical College & Hospital , মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল , National Institute of Traumatology and Orthopaedic Rehabilitation-NITOR ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল কে প্রস্তুত রাখা হয়েছে এবং আগত রোগীকে জরুরী ভাবে সেবা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ইতোমধ্যে ৭ জন গুরুতর আহত রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
৮জন National Institute of Traumatology and Orthopaedic Rehabilitation-NITOR ও ১ জন #নরসিংদী১০০শয্যা হাসপাতাল এ এসেছে এবং তাদের চিকিৎসা চলছে।
স্বাস্থ্য অধিদপ্তর এর প্রশাসন ও হাসপাতাল শাখা থেকে মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে ও সকল ধরনের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা সহ, মাঠ পর্যায়ের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক, এমপি ও স্বাস্থ্য সেবা বিভাগের সম্মানিত সচিব মহোদয় সামগ্রিক চিকিৎসা ব্যবস্থা মনিটরিং করছেন।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন ( সিনিয়র সাংবাদিক )