গ্রামবাসীদের হাতে পুলিশ আটক!
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধী:
রাতে গ্রামের দোকানে হঠাৎ কয়েকজন যুবক এসে মোবাইলে ভিডিও ধারণ করতে থাকে এবং টাকা দাবি করে
গাজীপুরের শ্রীপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের দোকানে এসে পুলিশ পরিচয়ে টাকা দাবি করে।গত রাত ৯টার দিকে হা-মিম পোশাক কারখানার পাশের একটি দোকানের সামনে কিছু লোক বসে লুডু খেলছিল, এ সময় তিন যুবক এসে নিজেদের পুলিশ পরিচয় দেয় এবং দোকানে যারা লুডু খেলতেছিল তাদের ভিডিও ধারণ করতে থাকে। পরে এক পর্যায় টাকা দাবি করে অন্যথায় তাদের ধরে থানায় নিয়ে যাবে বলে হুমকি দেয় ।পুলিশ পরিচয় দানকারীদের কথাবার্তা ও আচরণ দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তাদের আটক করে গণধোলাই দেয়। তৎক্ষণাত জাতীয় জরুরি পরিষেবা নাম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি অবহিত করা হয়।ঐ রাতেই পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই তিন যুবককে আটক করে।
আটক ৩ জন হলেন- উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি গ্রামের মো. আ. রাজ্জাকের ছেলে মিলন, একই ইউনিয়নের মূলাইদ গ্রামের মো. সাইজুদ্দিনের ছেলে মো. সোহেল ও মো. জুয়েল রানা।
আটককৃতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. আজরিনা আফরিন জানান,
রাতে পুলিশ তিন যুবককে হাসপাতালে নিয়ে আসে।
তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের শরীরে কিল-ঘুষির আঘাতের চিহ্ন ছিল। কোনো গুরুতর জখম ছিল না।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক আবু রায়হান জানান, জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এর ফোন পেয়ে সোমবার রাত ফরিদপুর গ্রামে ঘটনাস্থলে যাই এবং সেখান থেকে ওই তিন যুবককে আটক করা হয়। রাতেই তাদের শ্রীপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন ( সিনিয়র সাংবাদিক )