মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের ০৯ নং মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ সেপ্টেম্বর সোমবার সকালে পবিত্র ঈ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেরাত, হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনীর উপর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুমা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোঃ বাহার উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান আসাদ, মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলা রায়, কুলসুম বেগম, আয়েশা আক্তার, অর্তিকা রানী ও ছাত্র ছাত্রীগন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন