দক্ষিণ নশরতপুর পূজা উৎযাপন কমিটির সাথেমতবিনিময়!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলা ১নংনশরতপুর ইউনিয়ন ৮/৯ ওয়ার্ড সনাতনী পূজা উৎযপন কমিটির সদস্য ও সাধারণ হিন্দুদের সাথে মতবিনিময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে আলোচনা রাখেন "জনাব আফতাব উদ্দিন মোল্লা,বাংলাদেশ জামায়াতে ইসলামী টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা দিনাজপুর, রংপুর অঞ্চল ও সাবেক চেয়ারম্যান চিরিরবন্দর উপজেলা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন" ইসলাম অন্যধর্মের মানুষের স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা দেয়।আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান নির্ভয়ে পালন করবেন।কেউ তাদের কোন রকম হুমকি প্রদান করেছেন কিনা জবাবে সুমন চন্দ্র সহ উপস্থিত সকলে বলেন "এই দেশ স্বাধীনের পর থেকে হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে বসবাস করে আসছি, আমরা বরাবর মুসলিম ভাইদের সহযোগিতা পাই।বিপদে আপদে প্রতিবেশী হিসেবে তারাই সবার আগে এগিয়ে আসেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, শ্রী দয়াল চন্দ্র সভাপতি দক্ষিণ নশরতপুর পূজা উৎযাপন কমিটি।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান