ভারতে মুহাম্মদ সাঃ কে কুটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
ভারতে মুহাম্মদ সাঃ কে কুটুক্তির প্রতিবাদে ভারতের মুসলমানদের প্রতিবাদের সাথে একাত্মতা ঘোষণা করে দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে আগামীকাল ০৪/১০/২৪ইং শুক্রবার বাদ জুমা উলামা মাশায়খ ও সর্বস্তরের তাওহীদি জনতার ডাকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে মর্মে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রকাশ থাকে যে,বিগত কয়েক দিন পূর্বে ভারতের জৈনক পুরোহিত রামগিরি কতৃক বিশ্ব নবী মোহাম্মদ সাঃকে নিয়ে কু- করুচিপূর্ণ বক্তব্য ও ইসলাম ধর্মী নিয়ে কটুক্তি করায় এবং তার বক্তব্য বিজেপি নেতা নিতিষ নারায়ণ এর সমর্থন করায় মহারাষ্ট্র সহ প্রতিবাদে উত্তাল হয় পুরো ভারত।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান