দেশের বায়ু দেশের মাটি,গাছ লাগিয়ে করবো খাঁটি এই স্লোগানকে সাথে নিয়ে ইছামতি সামাজিক উন্নয়ন সংঘের বৃক্ষরোপণ কর্মসূচির সফল সমাপ্তি

দেশের বায়ু দেশের মাটি,গাছ লাগিয়ে করবো খাঁটি এই স্লোগানকে সাথে নিয়ে ইছামতি সামাজিক উন্নয়ন সংঘের বৃক্ষরোপণ কর্মসূচির সফল সমাপ্তি
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

ইছামতি নদীর অববাহিকায় অবস্থিত একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন ইছামতি সামাজিক উন্নয়ন সংঘ যা প্রতিষ্ঠিত ২০২১ সালে। প্রতিষ্ঠার পর থেকে নানারকম উদ্যোগ গ্রহণের মাধ্যমে রানিরবন্দরের সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ১২/১০/২০২৪ইং ইছামতি নদীর অববাহিকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনাব সুমন আহমেদ, উপজেলা কৃষি অফিসার, জলঢাকা, নীলফামারী। আরো ছিলেন জনাব মোঃ নুর ইসলাম,সম্মানিত শিক্ষক আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়, শাহ শহীদ আহমেদ, জনাব আব্দুস সোবহান দোলন, জনাব সবুজ আহমেদ, মুন্সী আল আমিন, জনাব নয়ন, জনাব মোঃ মনোয়ার হোসেন, জনাব মশিউর রহমান, জনাব পল্লাব কুমার, জনাব শাকিল আহমেদ, জনাব এনামুল হক, মো: মিজানুর রহমান,মোঃ ফরিদুল ইসলাম ধর্মীয় সম্পাদক আতিউর রহমান সহ ইছামতি সামাজিক উন্নয়ন সংঘের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান