কোর্ট থেকে শেখ হাসিনাকে হাজির করতে বলা হলে ব্যবস্থা নেয়া হবে : পররাষ্ট্র উপদেষ্টা

কোর্ট থেকে শেখ হাসিনাকে হাজির করতে বলা হলে ব্যবস্থা নেয়া হবে : পররাষ্ট্র উপদেষ্টা
ছবিঃমোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

পররাষ্ট্র উপদেষ্টা মোঃতৌহিদ হোসেন বলেছেন, "ট্রাভেল ডকুমেন্ট যেকোন দেশ যে কাউকেই ইস্যু করতে পারে,সেটি আটকানোর ক্ষমতা পররাষ্ট্র উপদেষ্টার নেই। তবে কোনো মামলায় কোর্ট যদি তাকে হাজির করতে বলে, তবে সে বিষয়ে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (১২ অক্টোবর) বিকালে নরসিংদীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে পৌর শহরের সেবাসংঘ মন্দিরে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ভারতের সাথে সম্পর্কে কিছু অস্বস্তি ছিল,সেগুলো কাটিয়ে উঠতে চেষ্টা চলছে,সু-সম্পর্ক দু-দেশেরই প্রয়োজন রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের দেয়া ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ-ভারত সম্পর্কে অবনতি ঘটাবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। দুর্গাপূজার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সরকারের নজরদারী ছিল, দশমী পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। এসময় নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীসহ হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম