রংপুরে পদোন্নতিজনিত বদলী উপলক্ষে বিদায় অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় কর্তৃক আয়োজিত রংপুর রেঞ্জে কর্মরত পুলিশ সুপার পদ থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের পদোন্নতিজনিত বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে ২১ অক্টোবর সকাল ১১-ঘটিকার সময় এ বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাপতি মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ মিজানুর রহমান, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, দিনাজপুর (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও মোঃ আব্দুল লতিফ পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রংপুর রেঞ্জ প্রমুখ বক্তব্য দেন। পদোন্নতিজনিত বদলী উপলক্ষে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার (ট্রাফিক এন্ড অপারেশনস) সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগন বক্তব্য দেন। এ সময় রংপুর রেঞ্জ কার্যালয়ের উধ্বতন কর্মকর্তা বিদায়ী অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান