সাবেক ৪৮ নওগাঁ ৩ মহাদেবপুর -বদলগাছীর আসনের এমপির ছেলের বাড়িতে পাওনাদারদের হানা
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিমের ছেলে সাকলাইন মাহমুদ রকির বাড়িতে কথিত পাওনাদারেরা হানা দিয়েছেন। এনিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলা সদরের হাইস্কুল মোড়ে অবস্থিত পাঁচতলা নক্ষত্র বাড়ি নামক ওই বাড়িতে গিয়ে তারা প্রায় তিন ঘন্টা অবস্থান করেন। কিন্তু এমপির ছেলে বলছেন তারা কোন টাকা পাবেন না। প্রকৃতপক্ষেই তারা কি টাকা পাবেন, নাকি পটপরিবর্তনের সুযোগ নিচ্ছেন তা নিয়ে স্থানীয় জনমনে চলছে আলোচনা সমালোচনা, নানান গুঞ্জন। স্থানীয়রা জানান, দুপুরে ২০/২৫ জনের একটি দল নক্ষত্র বাড়িতে গিয়ে সাবেক এমপির ছেলে সাকলাইন মাহমুদ রকি ও তার ছোট ভাইয়ের খোঁজ করেন। ছোট ভাইকে পেলেও রকির দেখা তারা পাননি। তারা তার ছোট ভাইয়ের সাথে কথা বলে রকির খোঁজ করতে থাকেন। পরে তারা চলে যান। তাদের নেতৃত্বে ছিলেন এক সময়ের এমপি ছলিম উদ্দিন তরফদারের বিশ্বস্ত খাদেম বলে পরিচিত চিহ্নিত বালু ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন এবং সাবেক বিএনপি নেতা হাজী আক্কাস আলী। সাবেক এমপির ছেলের বাড়িতে একসাথে অনেক মানুষের ভীড় দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এখবর দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি ট্যক অব দ্য টাউনে পরিণত হয়। স্থানীয়রা জানান, নক্ষত্র বাড়ি নামে এই বাড়িটি একসময় জমজমাট ছিল। মহাদেবপুর ও বদলগাছী উপজেলার সব বিষয়ের কেন্দ্রবিন্দু ছিল এটি। দিন রাত লোকে লোকারণ্য থাকতো বাড়িটি।
নওগাঁ-৩ আসনে ছলিম উদ্দিন তরফদার ২০১৪ সালে কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তখনকার নৌকার প্রার্থী আগেরবারের এমপি ড. আকরাম হোসেন চৌধুরীকে পরাজিত করে বিজয়ী হন। ২০১৮ সালে তিনি নৌকা প্রতীক পান এবং আবার এমপি নির্বাচিত হন। কিন্তু ২০২৪ সালে তাকে নৌকা না দিয়ে দেয়া হয় সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী সৌরেনকে। সেবার ছলিম উদ্দিন তরফদার ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এরপর থেকেই এই বাড়িটি জৌলুস হারাতে শুরু করে। ৫ আগস্টের পর এই বাড়ি একপ্রকার মানবশুন্য হয়ে পড়ে। তাই সোমবারের অনেক মানুষের ভীড় দেখে স্থানীয়রা ভড়কে যান। জানতে চাইলে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আক্কাস আলী ওই বাড়িতে যাবার কথা স্বীকার করে জানান, তিনি আছরের নামাজের পর সেখানে গিয়েছিলেন। তার আগেই দুপুরে অন্যরা সেখানে গিয়ে অবস্থান করছিলেন। হাজী আক্কাস সাবেক এমপির ছেলে সাকলাইন মাহমুদ রকিকে না পেয়ে ফিরে আসেন বলে জানান। তিনি জানান, সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদারের কাছ থেকে তিনি ২৪ লক্ষ টাকা পাওনাদার রয়েছেন। টাকাগুলো আদায় করার জন্যই তিনি নক্ষত্র বাড়িতে গিয়েছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিভিন্ন সময় এই টাকাগুলো এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম ও তার ছেলে রকি তার কাছ থেকে বিভিন্নভাবে চাঁদাবাজি করে নিয়েছেন বলেও জানান হাজী আক্কাস। তিনি জানান, তিনি উপজেলা সদরের আখেড়া এলাকায় একটি পুকুর খননের সময় এমপি ছলিম উদ্দিন ও তার ছেলে রকি দুই লক্ষ ৭০ হাজার টাকা, পটুয়াখালীর ঠিকাদারের কাছ থেকে সাব লিজ নিয়ে আত্রাই নদীর বাঁধে মাটি দেয়ার সময় দুই বারে পাঁচ লক্ষ করে ১০ লক্ষ টাকা, সেখানে আবার তার মাটির গাড়ী আটকে রেখে ১০ লক্ষ টাকা এভাবে তার কাছ থেকে মোট ২৪ লক্ষ টাকা চাঁদা নিয়েছেন। এখন সে টাকা তিনি ফেরৎ নেয়ার জন্য তাদেরকে খুঁজছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তিনি কোথাও কোন মামলা দায়ের করেননি। উল্লেখ্য, ১৯৯১ সালে নওগাঁ-৩ আসনে বিএনপির প্রার্থী আখতার হামিদ সিদ্দিকী নান্নু এমপি নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলেও আখতার হামিদ সিদ্দিকী আবার এমপি নির্বাচিত হন।
২০০১ সালেও তিনি এমপি নির্বাচিত হন। এ সময় বিএনপি সরকার গঠন করলে তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পীকার নির্বাচিত হন। ১৯৯১ সাল থেকেই তদানিন্তন উপজেলা যুবদলের কোষাধ্যক্ষ আক্কাস আলী এমপি আখতার হামিদ সিদ্দিকীর অঘোষিত বডি গার্ড হিসেবে তার সাথে থাকেন। ২০০১ সালের পর আক্কাস আলী বিভিন্ন ব্যবসায় জড়িয়ে বিস্তর টাকার মালিক হন। ডেপুটি স্পীকারের পরেই এলাকার প্রায় সবকিছুই নিয়ন্ত্রণ করতেন তিনি। দীর্ঘদিন বিএনপি ক্ষমতায় না থাকলেও হাজী আক্কাস অত্যন্ত দাপটের সাথে তার ব্যবসায় চালিয়ে যান। আওয়ামী লীগ নেতাদের বিভিন্নভাবে ম্যানেজ করেই চলতো তার ব্যবসায়। আওয়ামী লীগের পতনের পর এখন তিনি তার সেসব ম্যানেজ করার জন্য দেয়া টাকা ফেরৎ চাচ্ছেন। জানতে চাইলে এক সময়ের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিমের দক্ষিণ হস্ত হাজী মোয়াজ্জেম হোসেন জানান, তিনি সাবেক এই এমপির কাছ থেকে এক কোটি ৯১ লক্ষ টাকা পাওনাদার। ৫ আগস্টের পর তারা সবাই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলায় সম্প্রতি কোর্ট থেকে জামিন নিয়ে এখন নিজ নিজ বাড়িতেই অবস্থান করছেন। এখবর পাবার পর তিনি তার পাওনা আদায়ের জন্য দুপুরে ২০/২৫ জন অনুসারীসহ নক্ষত্র বাড়িতে গিয়েছিলেন। খোঁজাখুজি করে বাবু নামে একজন ম্যানেজার ও সাবেক এমপির ছোট ছেলের দেখা পান। তাদেরকে দিয়ে সাবেক এমপিকে ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। সাবেক এমপির বড় ভাইকে ফোন দিয়ে টাকা পরিশোধ করতে বলেন। তিনি এ ব্যাপারে বৈঠক করার আশ্বাস দিয়েছেন। তার ধারণা সাবেক এমপির বড় ছেলে সাকলাইন মাহমুদ রকি ওই বাড়ির পাঁচটি তালার যেকোন একটি ঘরে তালা দিয়ে লুকিয়ে আছেন। একারণে কয়েক ঘন্টা ধরে তার খোঁজ করেন। কি বাবদ তিনি এতগুলো টাকা পাবেন জানতে চাইলে হাজী মোয়াজ্জেম হোসেন ২৭ পৃষ্ঠাব্যাপী একটি হিসাবের ফিরিস্তি দাখিল করেন। এগুলোতে দেখা যায়, মেসার্স হ্যাপি ট্রেডার্সের প্রোপাইটর হাজী মোয়াজ্জেম হোসেন ছলিম উদ্দিন তরফদারের কাছ থেকে এক কোটি ৩৫ লক্ষ ৫৪ হাজার ১৮৩ টাকা পাওনাদার রয়েছেন। এ ছাড়া আরো হিসাব রয়েছে বলেও জানান তিনি। ওই হিসাবের ২০২৩ সালের ১৪ ডিসেম্বরের টপশীটে সংক্ষিপ্তভাবে লেখা রয়েছে একটি জমি বাবদ ভাগ পাঁচ লক্ষ টাকা, এমপির ভাগ্নে ও সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলের নামে এনআরবিসি ব্যাংকের কিস্তি চার লক্ষ টাকা, এশিয়া
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার