ঢাকার শেরাটন হোটেলে তুরস্কের জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকার শেরাটন হোটেলে তুরস্কের জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ছবিঃএম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ তুরস্কের 'National Day Reception of the Republic of Turkiya' ইভেন্ট উপলক্ষে ২৯অক্টোবর ঢাকার হোটেল শেরাটনের বলরুমে বাংলাদেশস্থ তুরস্ক এ্যাম্বাসীর জাকজোঁমক পূর্ণ আয়োজনে জাতীয় পর্যায়ের সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক পর্যায়ের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়েছে। National Day Reception of the Republic of Turkiya এর দিবস সংক্রান্ত বৈশিষ্ট্যপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও তুরস্কের এ্যাম্বাসেডর Ramis Sen প্রমুখ। এ্যাম্বাসেডর বলেন তুরস্কের এ্যাম্বাসী কর্তৃক বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভেন্টিলেটর সহ বিভিন্ন মেডিকেল মেশিনারিজ ও ইক্যুপমেন্ট অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। এছাড়াও তুরস্কের প্রতিষ্ঠান TIKA এর মাধ্যমে গ্রীন হাউজ সহ বিভিন্ন প্রকল্পে ফান্ডিং করে থাকে। এ সময় উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসেনে আরা বেগম ও টিএমএসএসের সেক্টর প্রধান ড. নিগার সুলতানা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন। ড.হোসনে আরা বেগম টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলো তুলে ধরেন। মতবিনিময় শেষে বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি প্রধান, জাতি সংঘের উর্ধ্বতন প্রতিনিধিগনদের বগুড়ার টিএমএসএসের ফাউন্ডেশন অফিস ও টিএমএসএসের কার্যক্রম পরিদর্শনের আহবান জানালে তাঁরা কোন বিশেষ সময়ে বগুড়ার টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করার সম্মতি জানান। এ সময় বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ, আন্তর্জাতিক পর্যায়ের পরিচিত ব্যাক্তি, উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান