সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর খবরে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়।

সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর খবরে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়।
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকেই বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বেলা ১২ টায় সড়কের মাঝেই আদায় করা হয় নিহিত শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মীমের জানাজার নামাজ। শিক্ষার্থীরা জানান বুধবার রাত ৯ টায় বরিশালের ভোলা রোডের মোড়ে রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিলেন মাইশা ফৌজিয়া মিম। এ সময় নারায়ণগঞ্জ ট্রাভেলস এর একটি বাস অতিরিক্ত গতি নিয়ে চাপা দেয় মিমকে। স্থানীয়রা উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে নেয়ার পথেই মারা যান মিম। এ ঘটনার পর পরই পালিয়ে যায় বাস চালক। মিমের মৃত্যুর খবরে রাতেই সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা পরে বেলা ১২ টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবী করে সরে আসেন তারা। আবার বৃহস্পতিবার সকালে রাস্তায় অবরোধ করেন শিক্ষার্থীরা। সড়কে স্পীডবেকার নির্মাণ দোষীদের দ্রুত আইনের আওতায় আনা ও নিহিত শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ প্রদানসহ ১০ দফা দাবি জানান তারা। এবং শিক্ষার্থীরা জানান যতক্ষণ পর্যন্ত তাদের ১০ দফা দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ