বুড়িচং নৈশ প্রহরীর উপর হামলা চালায় ছাত্রলীগ নেতা শিপন

বুড়িচং নৈশ প্রহরীর উপর হামলা চালায় ছাত্রলীগ নেতা শিপন
ছবি: মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

৭ নভেম্বর সন্ধ্যা ৬ টায় বুড়িচং উপজেলা উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী নাজমুল এর উপর হামলা চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলাকারী ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান শিপন।

জানা যায় বৃহস্পতিবার বিকেলে উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা নিয়ে তর্ক বিতর্ক হয় দুই পক্ষের মধ্যে। খেলা শেষে সবাই যার যার বাড়িতে চলে যায়। সন্ধ্যা ৬ টায় ছাত্রলীগ নেতা শিপন এর নেতৃত্বে ২০/২৫ জন উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে নৈশ প্রহরী নাজমুল কে পেয়ে তার উপর হামলা চালায়। নাজমুল বর্তমানে বুড়িচং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

আহত নাজমুল জানায় আমি খেলায় অংশ গ্রহন করিনি। আমি ডিউটি থাকা অবস্থায় স্কুলের সামনে সন্ধ্যায় হঠাৎ করে এসে ছাত্রলীগের শিপন সহ আরো কয়েকজন আমার উপর হামলা করে। হাসপাতালের চিকিৎসা শেষে আইনের আশ্রয় নিব । বুড়িচং থানার অফিসার ইনচার্জ আজিজুল হক বলেন, থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ