পটুয়াখালীতে ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মাদক উদ্ধার

পটুয়াখালীতে ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার  জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মাদক উদ্ধার
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী, ১৯ সেপ্টেম্বর ২০২৬: পটুয়াখালীতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে পটুয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার স্ব-নির্ভর রোড এলাকায় মেসার্স প্রাবনী এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের কিসমত মকরন এলাকার জাহেদা খাতুন (৩১) এবং কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মেলাপাড়া এলাকার আছহার ফরাজী (৩৪)। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী