দলিল লেখকদের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যেবজেলা সমাবেশ অনুষ্ঠিত

দলিল লেখকদের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যেবজেলা সমাবেশ অনুষ্ঠিত
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:

১৯/০৯/২০২৬ ইং রোজ শনিবার সকাল ১০ টায় পটুয়াখালী জেলার পুরান সাব রেজিস্টার অফিস চত্বরে বাংলাদেশ দলিল লেখক সমিতি পটুয়াখালী জেলা শাখার উদ্যেগে ০৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে পটুয়াখালী জেলার ৭টি উপজেলা থেকে আগত উপজেলার দলিল লেখকগণ সমাবেশে উপস্থিত ছিলেন। জেলার ও উপজেলার নেতারা ৭ দফা দাবি আদায় ও বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালী জেলা সহ সারা বাংলাদেশে সকল দলিল লেখকগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হয়।

৭ দফা দাবি গুলো হলো ১। দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের মাধ্যমে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। ২। দলিল প্রতি সম্মানী ভাতা নূন্যতম ৫০০০/ টাকা বাস্তবায়ন করতে হবে। ৩। লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেহ দলিল মুসাবিদা করতে পারবে না ও দলিল রেজিস্ট্রি করার জন্য দাখিল করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে। ৪। থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতীত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে । ৫। থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে। ৬। যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজ পত্রের ভিত্তিতে লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখা / মুসবিদা কারক হিসেবে দলিল লেখকদের আসামি করা যাবে না। ৭। দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।

সমাবেশে বাংলাদেশ দলিল লেখক সমিতির পটুয়াখালী জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ আমিনুল ইসলাম আকন এর সভাপতিতত্বে ও মোঃ মতিউর রহমান এর সঞ্চালনায় ৭ দফা দাবি আদায় ও বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এবং দাবি আদায়ের স্বপক্ষে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ৭টি উপজেলা থেকে আগত দলিল লেখক গন ।
সমাবেশে দলিল লেখক সদস্যরা কবিতা আবৃত্তি ও ইসলামী সংগীত পরিবেশন করেন। সমাবেশে সবার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। আগত দলিল লেখক সদস্যগনের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। পরে সভাপতির অনুমতি ক্রমে সমাবেশের সমাপ্তি ঘোষনা করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন