ভারেল্লা উত্তর ইউনিয়নে এডভোকেট তাজুল ইসলামের মোটরসাইকেল র্যালি
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার ৮নং ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট তাজুল ইসলামের সমর্থনে মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা মোটরসাইকেল নিয়ে র্যালিতে অংশ নেন। পরে দুই শতাধিক মোটরসাইকেল, মাইক্রোবাস, সিএনজি,অটোরিকশার বহর নিয়ে র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। র্যালিতে হাজী মোঃ ফুল মিয়া, মোঃ হারুন মেম্বার, সার্জেন্ট (অব:) মীর মোহাম্মদ জজু মিয়া, মো. জহিরুল ইসলাম, পুলিশ ইন্সপেক্টর (অব:) বদিউল আলম সরকার, সুমন গাজী, প্রফেসর আবদুল হালিম, এডভোকেট মেহেদী হাসান, এডভোকেট নাছের আহমেদ, প্রফেসর মজিবুর রহমান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. তাজুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম মোল্লা, খোরশেদ মোল্লা, নাজির আহমেদ, আবদুল জব্বার, আবুল বাশার, মামুন ফকির, মানিক মিয়া বখশী, পেয়ার মিয়া বখশী, নুরুল আমিন, সাদ্দাম হোসেন, আবদুল হকসহ, নাসির উদ্দীন সরকার সহ পাঁচ শতাধিক স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থক অংশ নেন।
র্যালিটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে অংশগ্রহণকারীরা এডভোকেট তাজুল ইসলামের পক্ষে প্রচার-প্রচারণা চালান। এ সময় বিভিন্ন স্থানে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তারা। চেয়ারম্যান প্রার্থী এডভোকেট তাজুল ইসলাম বলেন, “আমি ভারেল্লা উত্তর ইউনিয়নের মানুষের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি। নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই।” র্যালিকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ