নরসিংদী চাঞ্চল্যকর পিতা কর্তৃক সন্তানকে ধর্ষণের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)

নরসিংদী  চাঞ্চল্যকর পিতা কর্তৃক সন্তানকে ধর্ষণের ঘটনার  প্রধান আসামিকে গ্রেফতার করেছে  জেলা গোয়েন্দা শাখা (ডিবি)
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীতে চঞ্চল্যকর পিতা কতৃক সন্তানকে ধর্ষণের ঘটনায়, গোপন সংবাদের ভিত্তিতে,১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং বিকাল ৫:১৫ ঘটিকায় ডিবি নরসিংদীর এসআই মোঃ সাইফুল ইসলাম, এসআই সাদেকুর রহমান ও এএসআই মোঃ জিয়াউল হকের নেতৃত্বে পরিচালিত এক চৌকস অভিযানে চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত আসামি হলেন, ​মোঃ হালিম মিয়া (৩৬), ​পিতা: শের আলী ​ঠিকানা: উত্তর শীলমান্দী, থানা ও জেলা- শিবপুর নরসিংদী নরসিংদী মডেল থানার মামলা নং- ১০(০৯)২৬। ​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন