বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনির্বাচিত পরিচালক, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির চেয়ারপার্সন, প্রখ্যাত নারী সংগঠক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি কর্তৃক মহান শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইউনিভাসিটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন। মহান শহীদ বুদ্ধিজীবী স্মরণে নিরবতা পালন, আলোচনা সভা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়। ১৪ ডিসেম্বর সকালে সূর্যোদয়ের সাথে, সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। সকালে একটি র্যালি উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর নেতৃত্বে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে পুষ্পার্ঘ অপর্ণ করা হয়। র্যালি শেষে শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য প্রফেসর ড চিত্তরঞ্জন মিশ্র বলেন, ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে মহান বিজয়ের মাত্র দু’দিন আগে জাতি কে মেধাহীন করে দেয়ার যে চক্রান্ত করা হয়েছিল তা সফল হয়নি। তিনি আরও বলেন, আমরা অদ্যাবধি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রেখেছি। এ সময় শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, অর্থ পরিচালক আবু জাহিদ মোঃ জগলুল পাশা, জনসংযোগ ও প্রশাসন বিভাগের উপপরিচালক মোঃ জাহেদুল আলম, সকল বিভাগীয় প্রধান, হল প্রভোস্টগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টাসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান