বিস্মৃতি
বিস্মৃতি
ভেবেছিলাম ভুলে যাবো
ভুলে আমি যেতাম ঠিক,
মুগ্ধ কিছু আলোর ছটায়
খুলে গেলো মনের দিক।
ভালোবাসা..... বড্ড বোকা
একরোখা সে পথেই ঠাঁই,
দিক হারিয়ে দিকবিদ্বিক পথ
এলোমেলো তেই যাচ্ছে রাই।
বিস্মৃতি এক ভুবন খুঁজে
হাতড়ে খুঁজি অর্ঘ্য সুখ
পাইনা না আর চক্রমাঝে
ফেলে আসা স্বরণ মুখ
সালমা আক্তার লুবনা
ঢাকা
(২৬/১২/২০২৪)