বালিয়াডাঙ্গীতে জাতীয় স্থানীয় সরকার দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ সভা কক্ষে ১১ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাওছার এর সভাপতিত্বে ও সঞ্চালনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া পারভিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান । বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার , বালিয়াডাঙ্গী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাব সভাপতি রাজিউর রহমান রাজু। আরো উপস্থিত ছিলেন উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি সহ বিভিন্ন বক্তারা স্থানীয় সরকারের কার্যক্রম এর উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। আলোচনা সভা শুরুর আগে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা প্রাঙ্গন থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ সাইফুল ইসলাম